NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

কবি বন্ধুর সঙ্গে গান বাঁধলেন শফিক তুহিন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
কবি বন্ধুর সঙ্গে গান বাঁধলেন শফিক তুহিন

আগস্টের দ্বিতীয় রোববার (৭ আগস্ট) বাংলাদেশসহ বিভিন্ন দেশে বন্ধু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি নতুন গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী-সুরকার শফিক তুহিন। ‘বন্ধু’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে গানচিলের ইউটিউব চ্যানেলে।

এই গানে শফিক তুহিনের সঙ্গী হয়েছেন তারই দীর্ঘদিনের বন্ধু সালমা সুলতানা। তিনি একজন কবি। মূলত সালমার একটি কবিতা থেকেই এই গানের সূচনা। গানের সঙ্গে তাই কবিতার সমন্বয়ও করা হয়েছে।

গানটির কথা লিখেছেন সালমা সুলতানা। শফিক তুহিনের সুরে সংগীতায়োজন করেছেন রাফি মুহাম্মদ। গানটির কথা এমন- ‘অকারণ অভিমানের সেই দিনগুলো আজ কই, স্মৃতি নিয়ে আজও আমি বিভোর হয়ে রই/ বন্ধু কোথায় রে তুই? আমার মন ভালো নেই।’

বিশেষ এই গান নিয়ে শফিক তুহিন বলেন, ‘দিবসটিতে আলাদা কিছু করার চিন্তা ছিল আগে থেকেই। সালমা আমার অনেক পুরনো বন্ধু। ভালো কবিতা লেখে। তার কিছু কবিতার বইও আছে। এই কবিতাটি লেখার সময় সে গানের কথাও চিন্তা করেছিল। আমার সঙ্গে আলোচনা করার পর কবিতার সঙ্গে মিলিয়ে গানের কথা লিখেছে। সুর-সংগীত করার পর দেখলাম দারুণ হয়েছে।’

‘বন্ধু’ গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। এতে মডেল হয়েছেন অর্ণব ও আনন্দিতা। আছেন শফিক তুহিন ও সালমা সুলতানাও।