NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শ্রীলঙ্কায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:১০ এএম

শ্রীলঙ্কায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর তার, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদৎ বরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গমাতার জীবন, তার আত্মত্যাগ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অবদানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।