NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

বাহুবলীর নতুন সিনেমা স্থগিত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৮ পিএম

বাহুবলীর নতুন সিনেমা স্থগিত

‘বাহুবলী’ সিরিজের দুটি সিনেমা দিয়ে বাজিমাত করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। যেমন হয়েছেন সুপারহিট সিনেমার নায়ক তেমনি অর্জন করেছেন প্রশংসা। ছবি দুটির কল্যাণে প্রভাস এখন ভারতীয় সিনেমার বাহুবলী। তার নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।

এটি একটি হরর কমেডি ধাঁচের ছবি। থাকবে অ্যাকশনও। এতে প্রভাস দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তবে দুঃখজনক খবর দিয়েছে বলিউড হাঙ্গামা। তারা জানায়, ছবিটির মুক্তি আটকে গেছে। যা এই বছরের গ্রীষ্মে মুক্তির কথা থাকলেও সেই তারিখ পিছিয়ে যেতে পারে।

 

সূত্রের খবর অনুযায়ী, ছবির মুক্তির জন্য ১০ এপ্রিল নির্ধারিত ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না। যদিও ছবির মুক্তি স্থগিত করার কারণ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। সেইসঙ্গে কবে মুক্তি পাবে সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ধারণা করা হচ্ছে শিগগিরই ছবিটির একটি বিশেষ পোস্টার প্রকাশ করা হবে। সেখানেই আসবে মুক্তির নতুন তারিখ ঘোষণা।

 

‘দ্য রাজা সাব’ ছবিটি পরিচালনা করেছেন মারুথি। এর সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস। এ ছবি দিয়ে মালবিকা মোহনান তার তেলুগু সিনেমায় অভিষেক করছেন। এতে আরও অভিনয় করেছেন নিধি আগেরও, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্তসহ আরও অনেকে।