NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নতুন নো-ভিসা ফরম চালু


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ১১:৩৭ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নতুন নো-ভিসা ফরম চালু

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নতুন নো-ভিসা (এনভিআর) ফরম চালু করেছে । দীর্ঘদিন ধরে চলা এনভিআর ফরমটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান কপি ছিল। ফলে চাইলেই তা কম্পিউটারে পূরণ করা যেত না। কনস্যুলেটের ওয়েবসাইটে নতুন এনভিআর ফরম সংযোজন করা হয়।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের একজন উর্ধ্বতন কর্মকর্তা ঠিকানাকে জানান, নতুন এনভিআর ফরমটি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে ব্যবহৃত ফরমের আদলে করা হয়েছে। নতুন এই ফরমে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি একটি নির্দেশনাও সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি নো-ভিসা ফি বাড়ানো হয়েছে। বর্তমানে এই ফি ৮০ ডলারে উন্নীত করা হয়েছে।
এদিকে, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সদ্য স্থানান্তরিত বড় পরিসরে নতুন অফিসে সেবা সহজলভ্য ও উন্নত করতে কাজ করছে কর্তৃপক্ষ।