NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

নৌপরিবহন সেক্টরে বিনিয়োগে আগ্রহী আমেরিকার এক্সিম ব্যাংক


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৪ পিএম

>
নৌপরিবহন সেক্টরে বিনিয়োগে আগ্রহী আমেরিকার এক্সিম ব্যাংক

বাংলাদেশের নৌপরিবহনসহ অন্যান্য সেক্টরে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকার এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ আগস্ট) ওয়াশিংটনে ব্যাংকটির প্রেসিডেন্ট মিস রেটা জো লুইস নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

এক্সিম ব্যাংকের আমন্ত্রণে এদিন প্রতিমন্ত্রী ব‍্যাংকটি সফর করেন। এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে দু’পক্ষ মতবিনিময় সভায় মিলিত হন।

উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইউএসটিডিএর আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে ইউএস সফর করছেন।