NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

আনন্দ ভ্রমণে ফ্রান্স স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ১১:০১ এএম

আনন্দ ভ্রমণে ফ্রান্স স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী

আনন্দ ভ্রমণ করেছে ফ্রান্স স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সদস্যরা। প্রবাস জীবনে শত ব্যস্ততার মাঝে প্রবাসী বাংলাদেশিকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্রতিবছর আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকেন। মঙ্গলবার সকাল ৯ টায় ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে সমুদ্রের উদ্দেশে শুরু হয় আনন্দ ভ্রমণ।

সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এর নেতৃত্বে এ যাত্রা শুরু হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা মোতালেব খান, গীতা পাঠ করেন সিনিয়র সহ-সভাপতি পুষ্পু রানী দাস। সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন ব্যবসায়ী সমাজ সেবক আশরাফুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা অবনী চন্দ্রদাস গোপাল, আতাউর খন্দকার বেনু, অজয় দাস, সহ-সভাপতি মাহমুদুল হকসহ আরো অনেকে।

দুপুরে সমুদ্রে পৌঁছে আনন্দ উল্লাসে মাতেন তারা। পরে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সকল শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখেন সবাইকে। পরে নারী পুরুষের পৃথক বালিশ খেলায় পুরো অনুষ্ঠানেজুরে এক আনন্দময় মুহূর্ত উপভোগ করেন দর্শকরা। খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।