NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

বিচারকদের আরও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ১১:৪১ পিএম

>
বিচারকদের আরও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

জনগণ যাতে দ্রুত সময়ে ন্যয় বিচার পায় সে ব্যাপারে বিচারকদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ (মঙ্গলবার) বঙ্গভবনে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশ করতে গেলে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। 

 

এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

 

রাষ্ট্রপতি বিচারকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। 
 
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ,সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অণুবিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।