NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

নোয়াখালী সোসাইটি’র কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকাল


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৪০ পিএম

নোয়াখালী সোসাইটি’র কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকাল

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্প্রতি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের সময় অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশে যান এবং দেশে শারীরিক পরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টার দিকে ইন্তেকাল করেন।  তার আকস্মিক ইন্তেকালের খবরে প্রবাসী নোয়াখালীবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকালে নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন  গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে মহিউদ্দিনের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে শুক্রবার বাদ জুম্মা বেলাল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।