NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন দিয়া মির্জা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:১১ এএম

>
প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন দিয়া মির্জা

প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। তার পরিবারের অন্যতম সদস্য না ফেরার দেশে চলে গেছেন। অভিনেত্রী নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় ভারাক্রান্ত হৃদয়ে জানিয়েছেন।

দিয়া মির্জা জানান, তার ভাইয়ের মেয়ে মারা গেছেন। ভাইয়ের মেয়ে হলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই আদর-স্নেহ করতেন। দিয়া বলেছেন, ‘আমার ভাইঝি, আমার সন্তান, আমার জান, না ফেরার দেশে চলে গেল। আশা করি তুই শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি। যেখানেই থাকিস, তুই সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিস। ওপারটাও আলোয় ভরিয়ে রাখিস তোর নাচে, হাসিতে আর গানে।’

dia mirza
দিয়া মির্জার পোস্ট

সুনীল শেঠি, অর্জুন রামপাল, বোমান ইরানি, সোনি রাজদান, গওহর খান, এশা গুপ্তাসহ আরও অনেক তারকা দিয়া মির্জাকে সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০১ সালে কালজয়ী সিনেমা ‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’তে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দিয়া। ব্যক্তিগত জীবনে তিনি মির্জা দুটি বিয়ে করেছেন। সর্বশেষ ২০২১ সালে বৈভব রেখির সঙ্গে ঘর বাঁধেন তিনি। বিয়ের মাত্র তিন মাসের মাথায় তিনি একটি সন্তানের জন্ম দেন। এর আগে একটি কন্যা সন্তান দত্তর নিয়েছেন অভিনেত্রী।