NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক
Logo
logo

লিঙ্গ পরিবর্তন করেছেন ভারতের সাবেক ক্রিকেটারের পুত্র


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:১৫ এএম

লিঙ্গ পরিবর্তন করেছেন ভারতের সাবেক ক্রিকেটারের পুত্র

বাবা সঞ্জয় বাঙ্গারের মতো ক্রিকেটার হতে চেয়েছিলেন আরিয়ান বাঙ্গার। খেলাও শুরু করেছিলেন ভারতের সাবেক ব্যাটারের পুত্র। তবে আরিয়ানের সেই স্বপ্নের সমাপ্তি ঘটে গেছে।

এর দায় অবশ্য অনেকটা আরিয়ানের।

কেননা ছেলে থেকে যে এখন মেয়ে রূপান্তরিত হয়েছেন তিনি। লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন ভারতের সাবেক কোচ বাঙ্গারের পুত্র। নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আনায়া। লিঙ্গ পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন আনায়া।

 

নিজের সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনায়া লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরো একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা।

সেই পথেও অনেক চ্যালেঞ্জ ছিল। তবে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’

 

২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন আনায়া। সেই অনুযায়ী গত ১০ মাস ধরে প্রক্রিয়া চলছে ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারির’।

বর্তমানে ম্যানচেস্টারে থাকছেন আনায়া। এর আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ছোট থেকেই অনুশীলনও শুরু করেন। ইসলাম জিমখানা ক্লাবে খেলার পর লন্ডনে পাড়ি জমিয়ে লিস্টারশায়ারের হিংকলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

 

লিঙ্গ পরিবর্তন করায় আনায়ার আর পেশাদার ক্রিকেটার হওয়া হচ্ছে না। কারণ আইসিসির নারী ক্রিকেটের নিয়ম অনুযায়ী, রূপান্তরকামী বা রূপান্তরিতরা নারী ক্রিকেট খেলতে পারবেন না।

আনায়ার বাবা বাঙ্গার ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২৭ ম্যাচে ৬৫০ রান করছেন। টেস্টে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। উইকেট নিয়েছেন সমান ৭টি করে ১৪টি। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হন বাঙ্গার। ভারতের অন্তর্বর্তীকালীন কোচও ছিলেন ৫২ বছর বয়সী সাবেক ব্যাটার। এ ছাড়া আইপিএলের দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।