NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

হারিয়ে যাওয়া চীনের ৫৬টি সাংস্কৃতিক নিদর্শন দেখলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:৩১ এএম

হারিয়ে যাওয়া চীনের ৫৬টি সাংস্কৃতিক নিদর্শন দেখলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং

 

 


 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা ৮ নভেম্বর রাতে বেইজিংয়ে মহাগণভবনে বিদেশ থেকে ফিরিয়ে আনা সাংস্কৃতিক নিদর্শন উপভোগ করেন। 

মাত্তারেলা ইতালির অভ্যন্তরীণ সাংস্কৃতিক নিদর্শনের বাজারে বাজেয়াপ্ত এবং চীনে ফিরিয়ে আনা একটি উল্লেখযোগ্য নিদর্শন মাচিয়াইয়াও মাটির বাসনের সঙ্গে সি চিন পিংয়ে পরিচয় করিয়ে দেন।


এ সময় সি চিন পিং বলেন যে, আমি যখন ২০১৯ সালে ইতালি সফর করি, তখন ইতালি চীনকে অবৈধভাবে পাচার হওয়া ৭৯৬টি চীনা সাংস্কৃতিক নিদর্শন ফেরত দিয়েছিল, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক সহযোগিতার একটি নতুন মাইলফলক খুলে দিয়েছে এবং সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে পুরাকীর্তি ফিরিয়ে আনার জন্য একটি নতুন উদাহরণ স্থাপন করেছে। 

এবার ইতালি আবারও চীনের ৫৬টি হারিয়ে যাওয়া সাংস্কৃতিক নিদর্শন ফিরিয়ে দিয়েছে। এটি চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তাদের সম্মান প্রদর্শনের প্রমাণ এবং এটি চীন-ইতালি বন্ধুত্বের একটি উজ্জ্বল উদাহরণও বটে। 

সূত্র: লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।