NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৫ এএম

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত এক মাস যাবত তিনি সেখানে অবস্থান করছেন। আগামী ৪ আগস্টে তার দেশে ফেরার কথা রয়েছে।

গত বছরের ৩০ আগস্ট ‘হালকা স্ট্রোকে’ আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। পরে চলতি বছরের জুন মাসে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বরেণ্য এ রাজনীতিবিদ।

সোমবার সন্ধ্যায় তিনি জানান, আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় তিনি আগের চেয়ে অনেক সুস্থ হয়ে উঠছেন। আগামী ৪ আগস্ট দেশে আসবেন বলেও জানান তিনি।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।