NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

গাজায় নিহতদের ৭০ শতাংশই নারী-শিশু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:২১ এএম

গাজায় নিহতদের ৭০ শতাংশই নারী-শিশু

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। শুক্রবার (৮ নভেম্বর) সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

যুদ্ধের প্রথম ছয় মাসে নিহত ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষের মধ্যে ৮ হাজার ১১৯ জনকে যাচাই করে প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি।

 

তাদের প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদনের আওতাভুক্তদের ৭ হাজার ৬০৭ জন আবাসিক ভবনে নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৪ শতাংশ শিশু, ২৬ শতাংশ নারী ও ৩০ শতাংশ পুরুষ।

প্রতিবেদনের তথ্যমতে, সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী ছিলেন এক দিন বয়সী একটি ছেলে। আর সবচেয়ে বৃদ্ধ ছিলেন ৯৭ বছর বয়সী এক নারী।

 

জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির নিয়মতান্ত্রিক লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে এই প্রতিবেদন।

ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘যুদ্ধের নিয়মকে অবজ্ঞা করছে ইসরায়েল।’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪৩ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।