NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

করোনায় দেশে আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:০০ এএম

করোনায় দেশে আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯২ জনে। এ সময় নতুন করে ৩৪৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

আজ সোমবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন। এ সময় ৫ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময় মৃত ব্যক্তিটি একজন নারী। তিনি ষাটোর্ধ্ব এবং বরিশাল বিভাগের বাসিন্দা। এনিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৬৯৬ জন পুরুষ ও ১০ হাজার ৫৯৬ জন নারী রয়েছেন।