NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

বুলেটপ্রুফ গাড়ি, প্রাণভয়ে নিরাপত্তা বাড়ালেন সালমান খান


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০১:২৭ এএম

>
বুলেটপ্রুফ গাড়ি,  প্রাণভয়ে নিরাপত্তা বাড়ালেন সালমান খান

উড়ো চিঠির মাধ্যমে কিছু দিন আগে হুমকি পেয়েছিলেন বলিউড তারকা সালমান খান। সে কারণে তাকে নিরাপত্তা বাড়াতে হয়েছে নিজের। এবার নিরাপত্তা ব্যবস্থা আর জোরদার করা হলো।   

বন্দুক রাখার অনুমতি চেয়ে আগেই আবেদন করেছিলেন তিনি। আর এবার বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার শুরু করলেন তিনি। পুরোনো গাড়িতেই বুলেটপ্রুফ কাঁচের জানালা বসিয়েছেন তিনি। তাহলে কি আতঙ্ক এখনও পিছু ছাড়েনি? সে প্রশ্ন উঠেছে ভক্তদের মনে। 

হুমকি পাওয়ার পর এ বছরে ঈদের দিন বাড়ি থেকে বের হননি সালমান। কিছুদিন আগে মুম্বাই পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি, তাতে অনুমতিও মিলেছে। কিন্তু সুরক্ষায় একেবারেই কমতি রাখছেন না সালমান।  নিজের গাড়িটিকে এবার বুলেট প্রুফ করে ফেলেছেন তিনি। 

কয়েক মাস আগে পাঞ্জাবি সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই হুমকি পাচ্ছেন সালমান খান। সন্দেহ করা হচ্ছে, তার খুনের পেছনে রয়েছে লরেন্স বিঞ্চোই নামের এক গ্যাংস্টার। পুলিশের তদন্তে জানা গেছে, সালমান খানকে হত্যার হুমকি দেওয়া ও পরিকল্পনার পেছনেও রয়েছে এই লরেন্স।