NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়া উচিত : পাকিস্তানে এস জয়শঙ্কর


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০৮:২১ এএম

আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়া উচিত : পাকিস্তানে এস জয়শঙ্কর

২০১৫ সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান গিয়েছিলেন। তার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা ও অবনতির কারণে আর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান যাননি। প্রায় নয় বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবার এসসিও বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে রয়েছেন।

পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আঞ্চলিক অখণ্ডতা ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

গতকাল বুধবার পাকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০১৫ সালের পর এটাই কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

 

করোনা মহামারি, ইসরায়েল-হামাস-হিজবুল্লাহ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সংকটময় পরিস্থিতিতে এই সম্মেলন শুরু হয়েছে। চরম জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতার মতো ঘটনা প্রবৃদ্ধি ও উন্নয়নকে প্রভাবিত করেছে।

ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয়, এমনকি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও পিছিয়ে পড়েছে বিশ্ব। প্রযুক্তির ভালো সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উদ্বেগের কারণও আছে।

 

সন্ত্রাসবাদ, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদকে ‘তিনটি শয়তান’ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রকৃত অংশীদারির ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক নির্মিত হয়, একতরফা এজেন্ডার ভিত্তিতে নয়।

এসসিওর সদস্যদের এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা উচিত? দুই দিনব্যাপী এসসিও সম্মেলনে এবার সভাপতিত্ব করছে পাকিস্তান।

গতকাল সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প সম্প্রসারণের আহবান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

 

সূত্র : এনডিটিভি