NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

করোনার ‘উৎপত্তিস্থল’ উহানে ফের লকডাউন


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৫:২৫ এএম

>
করোনার ‘উৎপত্তিস্থল’ উহানে ফের লকডাউন

উহান শহরে আবারো লকডাউন দিয়েছে চীনের সরকার। নতুন করে শহরটির জিয়াংজিয়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে একথা জানায় বিবিসি ও আল জাজিরা।

 

২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্বে সর্বপ্রথম চীনের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

করোনাভাইরাসের তথ্য প্রদানকরা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী ভাইরাসজনিত এ রোগটিতে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৪ লাখ ১০ হাজার ৫৪৮ জন মানুষ। সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ১০ লাখ ৫৩ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই ভারতের অবস্থান। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে ৫ লাখ ২৬ হাজার ১৬৭ জন মারা গেছে। চীনে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত মারা যাওয়া মানুষের সংখ্যা ৫ হাজার ২২৬ জন।

প্রথম থেকেই চীন করোনা মোকাবিলায় ‘জিরো নীতি’ অবলম্বন করে আসছে। এরই অংশ হিসেবে দেশটি গণ পরীক্ষা, কঠোর বিচ্ছিন্নতা নিয়ম এবং স্থানীয় লকডাউনের মতো পদক্ষেপ নিতে দেরি করছে না।

এক কোটি ২০ লাখ মানুষের শহর উহানে নিয়মিত করোনার পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। দুই দিন আগে সেখানে উপসর্গহীন দুই করোনা রোগী শনাক্ত হয়। নতুন করে আরো দুই করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে চীন সরকার। একই সঙ্গে তিনদিনের জন্য শহরটির ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া মানুষদের বাড়ি থেকে বাইরে যেতে ও কাউকে ওই এলাকায় যাওয়ার ব্যপারেও নিষেধ করা হয়েছে।