NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বোনাস পেয়ে দিশেহারা কর্মী, বলছেন সারাই বিশ্বের সেরা বস


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫২ এএম

>
বোনাস পেয়ে দিশেহারা কর্মী, বলছেন সারাই বিশ্বের সেরা বস

আমেরিকার স্প্যানক্স সংস্থার কর্মীরা যেন হাতে চাঁদ পেয়েছেন। বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছেন তাদের বস সারা ব্লেকলি। আর তাতেই আনন্দে আত্মহারা কর্মীরা। বিপুল অঙ্কের বোনাসের পাশাপাশি বিশ্বের যে কোনও প্রান্তে যাওয়ার প্লেনের ফার্স্ট ক্লাস টিকিটও পেয়েছেন সংস্থার কর্মীরা।

জমজমাট অফিস-পার্টিতে কর্মীদের জন্য বোনাসের ঘোষণা করেছিলেন সংস্থার মালিক সারা ব্লেকলি। বোনাসের পরিমান শুনে প্রথমে বিশ্বাসই হয়নি অনেকের। পরে অবশ্য অনেকেই বলাবলি শুরু করেছেন— সারাই দুনিয়ার সেরা বস।

স্প্যানক্সের মালিক সারা ব্লেকলির ঘোষণা ছিল, বোনাস হিসেবে প্রত্যেক কর্মীকে প্রথম শ্রেণির দু’টি করে বিমান টিকিট দেওয়া হবে। সে টিকিটে বিশ্বের যে কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন তারা। সঙ্গে আবার নগদ ১০ হাজার ডলার।

 

সারার ঘোষণা শুনে খুশিতে উপচে পড়েছেন সবাই। করতালি, উচ্ছ্বাসের ফাঁকে অনেকেরই আবার আনন্দাশ্রু বয়েছে। অনেকে তখনও ব্যস্ত গোটা দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করতে।

গত বছরের অক্টোবরের এই বিপুল পরিমাণ বোনাসের কথা ঘোষণা করেছিলেন সারা। তবে সে দিনের সেই ভিডিওটি আবারও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

সে দিনের ভিডিও এরমধ্যে ৩০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন।

এই বিপুল বোনাস দিতে অনেকটাই পথ পেরোতে হয়েছে সারাকে। আজ তার সংস্থায় ৫০০ জনের বেশি কর্মী আছেন। তবে ২১ বছর আগে মাত্র লাখ চারেক টাকায় নিজের সংস্থা শুরু করেছিলেন তিনি।

২০২১ সালে এসে সারার সংস্থাটি ১২০ কোটি ডলার অর্থমূল্যের সংস্থায় পরিণত হয়েছে।

সারার সংস্থা ‘স্প্যানক্স’ মূলত অন্তর্বাস তৈরি করে। গত বছর সে সংস্থায় বড়সড় বিনিয়োগ আসতেই তা ফুলেফেঁপে ওঠে। ১২০ কোটি ডলারের সংস্থা হওয়ার খুশিতে অফিসের সমস্ত কর্মীকে নিয়ে একটি রেস্তোরাঁয় পার্টি দিয়েছিলেন তিনি। সেখানেই বলেছিলেন বোনাসের কথা।

100%

সারার কাছে এই বোনাস দেওয়াটা নিছক ঘোষণা ছিল না। খানিকটা আবেগতাড়িত হয়ে তিনি বলেছিলেন, ‘আমাদের প্রত্যেকের কাছে এ এক বিশেষ মুহূর্ত। বিশ্বের যে সব মহিলারা এই সুযোগ পাননি, তাদের কথাও আমি এসময় স্মরণ করতে চাই।’

নিজে ব্যবসা জগতে প্রবেশ করলেও সারার মা-ঠাকুরমাদের কাছে অর্থ উপার্জনের সুযোগ বা সুবিধা বলতে কিছুই ছিল না। সেদিনও তিনি এ কথাও বলেছিলেন। সারার বলেন, ‘এই মুহূর্তে আমার মা, ঠাকুরমার কথা মনে পড়ছে। যাদের কাছে (সংসার ছাড়া) কোনও বিকল্প পথ ছিল না।’

নিজের হাতে গড়া সস্থা বেড়ে ওঠায় আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সারা। তিনি বলেছিলেন, ‘অত্যন্ত আবেগে ভেসে এই বোনাসের ঘোষণা করছি। কৃতজ্ঞতার সঙ্গে আনন্দাশ্রু নিয়েই এ ঘোষণা। আমরা অনেক পথ পেরিয়ে এসেছি।’

সারার আগে অনেকেই কর্মীদের বিপুল পরিমাণ বোনাস দিয়ে শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি ম্যাট ফ্লেচার নামে ব্রিটেনের এক ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিকও সংসার খরচের জন্য তার কর্মীদের হাজার পাউন্ড করে অতিরিক্ত অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে সারার মতো বিপুল পরিমাণ বোনাস সম্ভবত কেউ দেননি।