NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

করোনামুক্ত বাইডেন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৪ এএম

করোনামুক্ত বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস মুক্ত হলেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পাঁচদিন আইসোলেশনে থাকার পর কোভিড পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে বাইডেনের।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে বুধবার (২৭ জুলাই) এক বক্তব্যে তিনি বলেন, আমার উপসর্গ মৃদু ছিল, আমি দ্রুত সেরে উঠেছি, বেশ ভাল বোধ করছি।

বাইডেন বুধবার সকালে তার কোভিড পরীক্ষার নেগেটিভ সনদের একটি ছবি টুইট করে লিখেছেন, ওভাল অফিসে ফিরেছি। ভাল করে যত্ন নেওয়ার জন্য চিকিৎসকসহ যারা সাহায্য-সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।

বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনোর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির কাছে এক স্মারকে লিখেছেন, মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে দুইবার বাইডেনের কোভিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউজের বাসভবনে আইসোলেশনে থেকেই কাজ চালিয়ে গিয়েছিলেন বাইডেন। সূত্র- দ্যা হোয়াইট হাউজ।