NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ফের সহিংসতার শঙ্কা


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৪, ০২:৫৯ পিএম

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ফের সহিংসতার শঙ্কা

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার প্রভাবশালী বিশেষজ্ঞ গোষ্ঠীর দুটি প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নতুন করে সহিংসতার ঘটনা ঘটছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। পর্যবেক্ষকগোষ্ঠী ফরটিফাই রাইটস জানায়, তারা প্রত্যক্ষদর্শীদের যেসব সাক্ষাৎকার নিয়েছে, তাতে এটি স্পষ্ট হয়েছে যে আরাকান আর্মি চলতি মাসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে ড্রোন ও মর্টার হামলা করেছে।

থিংকট্যাংক ইন্টারন্যাশনাল  ক্রাইসিস  গ্রুপ বলছে, অনেক রোহিঙ্গা তাদের ওপর হামলা ও সহিংসতায় বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে।

 

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতায় লাখ লাখ রোহিঙ্গা দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। পরে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। রাখাইনে এখনো প্রায় ছয় লাখ রোহিঙ্গা রয়ে গেছে।

সেখানে বর্তমানে বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।