NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

পাকিস্তানে স্কুল ভ্যানে বন্দুকধারীদের গুলি, প্রাণ গেল ২ শিশুর


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:৩০ পিএম

পাকিস্তানে স্কুল ভ্যানে বন্দুকধারীদের গুলি, প্রাণ গেল ২ শিশুর

পাকিস্তানে একটি স্কুল ভ্যানে বন্দুকধারীর গুলিতে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় চালকসহ আরো ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটকের ধেরি কোটে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিতে নিহত দুজনই মেয়েশিশু।

 

 

স্থানীয় পুলিশের মুখপাত্র ওয়াসিম বাবর এএফপিকে বলেছেন, ‘একটি স্কুল ভ্যানে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালালে ওই দুই শিশু নিহত এবং পাঁচ শিশু আহত হয়।’ মূলত গাড়িচালককে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 

বাবর আরো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বন্দুকধারীরা ওই  স্কুল ভ্যানচালকের পরিবারের সঙ্গে আদালতে মামলায় জড়িয়েছিল। তিনি বলেন, নিহত মেয়েদের বয়স ১০ বা ১১ বছরের মধ্যে।