NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

বাংলাদেশসহ ছয় দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র্রের সতর্কতা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৭ পিএম

বাংলাদেশসহ ছয় দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র্রের সতর্কতা

আর্ন্তজাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) আরও ছয়টি দেশকে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভ্রমণ সতর্কতা জারি করেছে। উচ্চ ঝুঁকিতে থাকা ছয় দেশের মধ্যে বাংলাদেশও আছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, হন্ডুরাস ও এলসালভাদর।

করোনার ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ)। বাংলাদেশসহ ওই ছয়টি দেশ লেভেল-৩ এ রয়েছে।

 

বিশ্বের যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০০ জনেরও বেশি করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে যুক্ত করেছে সিডিসি। আর লেভেল-৩ ক্যাটাগরিতে সিডিসির তালিকায় ১২০টিরও গন্তব্যের নাম রয়েছে। 

সূত্র: সিএনএন