NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

পুরনো বান্ধবীকেই বিয়ে করছেন মিকা সিং


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৫, ০৪:৫৭ এএম

>
পুরনো বান্ধবীকেই বিয়ে করছেন মিকা সিং

বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং বিয়ে করতে যাচ্ছেন। পুরনো বান্ধবী আকাঙ্ক্ষা পুরির গলাতেই মালা পরালেন তিনি। আনুষ্ঠানিক ভাবে বিয়ে না করলেও মাল্যদান থেকে বিয়ের আগের কার্যক্রম আকাঙ্ক্ষার সঙ্গেই সেরেছেন এই পাঞ্জাবি গায়ক।

মিকার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চলমান শো’য়ের পর কিছুদিন আকাঙ্ক্ষার সঙ্গে সময় কাটাতে চান মিকা। তার পরিবারেরও সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। চেয়েছেন তাদের আশীর্বাদও। 

এর আগে অভিনেতা পরশ ছাবড়ার প্রেমিকা ছিলেন আকাঙ্ক্ষা। বিগবস ১৩-তে পরশ অংশ নেওয়ার পরেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারণ মাহিরা শর্মার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন পরশ। আকাঙ্ক্ষা নিজেও অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা দশ লক্ষেরও ওপর।

অতীতে প্রায় ১০০টিরও বেশি বিবাহ প্রস্তাব নাচক করে দিয়েছেন জানিয়ে মিকা বলেন, ‘ওই হাতে থালা নিয়ে মেয়েরা আসে, আর তাদের মুখের ওপর বলতে হয় পছন্দ নয়, এটা আমার একেবারেই ভালো লাগত না। তাই কোনও মেয়েকে না বলার থেকে আমি নিজেই নিজেকে না বলে দিয়েছিলাম।’