NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের পদত্যাগ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:২৪ এএম

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের পদত্যাগ

স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের পদ থেকে সোমবার পদত্যাগ করেছেন হামজা ইউসুফ। তিনি স্কটিশ গ্রিনসের সঙ্গে এসএনপির জোট শেষ করার পর পরই এই পদক্ষেপ নিলেন। জোট শেষ হওয়ায় বিরোধী দলগুলোর উত্থাপিত দুটি অনাস্থা ভোটে তাঁর পরাজয়ের আশঙ্কা ছিল।

হামজা ইউসুফ টেলিভিশনে একটি ঘোষণার সময় বলেন, ‘আমি আমার মূল্যবোধ ও নীতি বিক্রি করতে বা ক্ষমতা ধরে রাখতে যে কারো সঙ্গে চুক্তি করতে ইচ্ছুক নই।

 

একটি তহবিল কেলেঙ্কারি এবং গত বছর দলীয় নেতা হিসেবে নিকোলা স্টারজনের পদত্যাগের মধ্যে এসএনপি বিপর্যস্ত হয়েছে। ভোটারদের প্ররোচিত করতে দলটির নীতিগুলো কতটা প্রগতিশীল হওয়া উচিত তা নিয়ে একটি অভ্যন্তরীণ লড়াই হয়েছে৷ এই মাসের শুরুতে ইউসুফ বলেছিলেন, একটি অনাস্থা ভোট জেতার বিষয়ে তিনি ‘বেশ আত্মবিশ্বাসী’।

এদিকে স্কটিশ পার্লামেন্টকে ২৮ দিনের মধ্যে এই পদে যেকোনো প্রতিস্থাপনকে সমর্থন করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা না পেলে নির্বাচন হবে।

পদত্যাগের বক্তৃতার সময় ইউসুফ যত তাড়াতাড়ি সম্ভব তাঁর প্রতিস্থাপনের জন্য নেতৃত্বের প্রতিযোগিতা শুরুর আহ্বান জানান। তত দিন পর্যন্ত তিনি ফার্স্ট মিনিস্টার হিসেবে বহাল থাকবেন।

 

গ্লাসগোতে জন্মগ্রহণকারী ইউসুফের পরিবার ষাটের দশকে পাকিস্তান থেকে স্কটল্যান্ডে চলে যায়। ২০২৩ সালের মার্চ মাসে তিনি ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব গ্রহণ করেন।

তাঁর মেয়াদ বাকি ছিল মাত্র এক বছর।