NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিল সিআইএ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৬ পিএম

>
পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিল সিআইএ

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতাজনিত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেসবকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য কলরাডোয় ‘অ্যাসপেন সিকিউটি ফোরাম’ নামের একটি সংস্থার আলোচনা সভায় অতিথির বক্তব্যে সিআইএ প্রধান বলেন, ‘চারদিকে গুজব রটেছে—প্রেসিডেন্ট পুতিন অসুস্থ। এটি পুরোপুরি ভুয়া সংবাদ। তিনি মোটেও অসুস্থ নন; বরং আমাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য বলছে, তার শারীরিক অবস্থা বর্তমানে খুবই ভালো।’

এদিকে একই দিন পুতিনের অসুস্থতার সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভও।

বৃহস্পতিবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, ‘গত দু-তিন মাস ধরে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তথাকথিত তথ্য বিশেষজ্ঞরা আমদের প্রেসিডেন্টের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিভিন্ন গুজব রটিয়ে বেড়াচ্ছে। এসব গুজবের কোনো ভিত্তি নেই; পুরোপুরি ভুয়া।’

নিয়ন্ত্রণ-ভীতি প্রদর্শন-সমতায় বিশ্বাসী পুতিন

এক সময় মার্কিন দূতাবাসের কর্মকর্তা হিসেবে মস্কোতে ছিলেন বার্নস। সেই সূত্রে দুই দশকেরও বেশি সময় পুতিনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। আলোচনা সভায় নিজের সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন সিআইএর বর্তমান পরিচালক।

‘পুতিন শুরু থেকেই নিয়ন্ত্রণ, ভীতি প্রদর্শন ও সমতায় বিশ্বাস করেন এবং গত এক দশকে একদিকে এসব বিষয়ে তার বিশ্বাস যেমন দৃঢ় হয়েছে, তেমনি সংকুচিত হয়েছে তার উপদেষ্টাদের সংখ্যা।’