NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

কার প্রেম ভুলতে পারবেন না মাহি?


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০২:০৪ এএম

>
কার প্রেম ভুলতে পারবেন না মাহি?

চিত্রনায়িকা মাহিয়া মাহি ভালোবেসে নতুন সংসার পেতেছেন। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারের সঙ্গে গত বছরের ১৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের পর থেকে ভালোবাসা, খুচরো মান-অভিমান আর খুনসুটিতে বুনে চলেছেন সংসারের নকশীকাঁথা।

মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। বিভিন্ন সময় ব্যক্তিগত বিষয়ে নানান পোস্ট দেন। কখনো সেটা ভক্তদের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ-উচ্ছ্বাস, কখনো আবার তৈরি হয় কৌতূহল ও প্রশ্ন।

বুধবার (২০ জুলাই) তেমনই একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘তোর প্রেম তো ভোলা যাবে না’।

Mahiya mahi
মাহিয়া মাহির পোস্ট

মাহির এই স্ট্যাটাস দেখে প্রশ্ন উঠছে, কাকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তিনি? কার প্রেম ভুলতে পারবেন না তিনি? সেটা কি বর্তমান স্বামী রাকিব সরকার? নাকি প্রাক্তন স্বামী ও প্রেমিক পারভেজ মাহমুদ অপুকে ইঙ্গিত করে কথাটি বলেছেন নায়িকা? প্রশ্নগুলো নিরুত্তর। কারণ মাহি নিজে কিছুই খোলাসা করেননি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত বছরের মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। এরপর বিয়ে করেন রাকিব সরকারকে।

যদিও অপুর আগে আরও এক যুবকের সঙ্গে মাহির বিয়ে হয়েছিল বলে জানা যায়। শাওন নামের সেই যুবকের সঙ্গে ২০১৫ সালে তার বিয়ের সত্যতা বেরিয়ে আসে আইনি তদন্তের মাধ্যমে।