NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

প্রথমবার বাংলাদেশে আসছেন ওটিলিয়া


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

প্রথমবার বাংলাদেশে আসছেন ওটিলিয়া

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিয়নেরা’ গানের জন্য বিশ্বজুড়ে খ্যাত ওটিলিয়া ব্রুমা। আগামী ২৩ জুলাই বাংলাদেশে পা রাখছেন এই রোমানিয়ান গায়িকা। 

জানা গেছে, ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই তার আগমন। এদিন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া। ঢাকায় আসার খবর একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

তিনি বলেছেন, ‘আসসালামুয়ালাইকুম বাংলাদেশ, আপনাদেরকে বলতে চাই- আগামী ২৩ জুলাই আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তার এই গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। ইউটিউবে গানটির ভিউ ৫৫ কোটির বেশি। নেট দুনিয়ায় ঝড় তোলা এই গায়িকা এবার আসতে চলেছেন ঢাকায়। এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।