NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

'এক ম্যাচ খারাপ খেললে আমরা খারাপ দল হয়ে যাই'


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৪, ১১:৩৬ এএম

'এক ম্যাচ খারাপ খেললে আমরা খারাপ দল হয়ে যাই'

আট মাস পর ওয়ানডে ফিরেছে চট্টগ্রামে, অথচ সমর্থকদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। সিলেটে শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যেভাবে 'রাইভালরি' উসকে দিয়েছেন দুই দলের ক্রিকেটাররা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাতে বন্দরনগরীর গ্যালারিতে উত্তাপ ছাড়াবে বলেই মনে করা হচ্ছিল। তবে তার ছিটেফোটেও দেখা গেল না টিকিট কাউন্টারগুলোতে। তবে কি মন ভরাতে পারছে না বাংলাদেশ দল?

আজ সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক নাজমুল হাসান শান্তর কাছে।

টি-টোয়েন্টির সিরিজ হারই কি এমন দর্শক অনাগ্রহের কারণ? জবাবে নাজমুল বললেন, 'এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে, এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।
'

 

শুধু টি-টোয়েন্টি নয়, যে ওয়ানডে সংস্করণ ধরা হয় বাংলাদেশ দলের শক্তির জায়গা, সেই ওয়ানডেতেও বর্তমান পরিসংখ্যানের গ্রাফ নিচের দিকে।  ২০১৯ থেকে ২০২২ সাল অবধি যেখানে ৪৮ ম্যাচ খেলা বাংলাদেশ দল ২৮ জয় পায়, সেখানে ২০২৩ সালের পর ৩২ ম্যাচ মাত্র ১১ জয়।

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে সমর্থকদের নিয়ে নাজমুল বলেন, 'আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন।

কারণ, তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।'