NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

হালান্ডের পাঁচ গোল, উড়ে গেল লুটন টাউন


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১৫ এএম

হালান্ডের পাঁচ গোল, উড়ে গেল লুটন টাউন

এফএ কাপে লুটন টাউনকে নিয়ে যেন ছেলে খেলায় মেতে উঠেছিল ম্যানচেস্টার সিটি। বলতে গেলে একাই মেতেছিলেন আর্লিং হালান্ড। পঞ্চম রাউন্ডের ম্যাচে ম্যানসিটি জিতেছে ৬-২ গোলে। এর মধ্যে হালান্ড একাই করেছেন পাঁচটি গোল।

তার পাঁচ গোলেই অ্যাসিস্ট করেছেন কেভিন ডি ব্রুইন। অন্য গোলটি মাতেও কোভাচিচের।

 

ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার এক ম্যাচে পাঁচ গোল করলেন হালান্ড। এর আগে গত বছর চ্যাম্পিয়নস লিগে লিপজিগের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।

 

লুটনের মাঠে আক্রমণাত্বক শুরু করেছিল ম্যানসিটি। তৃতীয় মিনিটেই কেভিন ডি ব্রুইনের বাড়ানো বলে জাল খুঁজে নেন আর্লিং হালান্ড। ১৮ মিনিটে আবারো ডি ব্রুইন ও হালান্ড রসায়ন। বেলজিয়ান মিডফিল্ডারের পাসেই ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড।

৪০ মিনিটেই হ্যাটট্রিক সেরে ফেলেন হালান্ড। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এক গোল পরিশোধ করে লুটন টাউন। জালের দেখা পান জর্ডান ক্লার্ক।

 

বিরতি থেকে ফেরার সাত মিনিটের মধ্যে ক্লার্ক আরেকবার জাল খুঁজে পান। এতে ম্যাচে ফেরার আভাস দেয় লুটন।

কিন্তু আর্লিং হালান্ড যেদিন ছন্দে থাকেন সেদিন যে প্রতিপক্ষের হয় না সেটা আরেকবার প্রমাণ করে দিলেন। ৫৫ ও ৫৮ মিনিটে আরো দুইবার বল জালে পাঠিয়ে ম্যানসিটিকে এগিয়ে নেন ৫-২ ব্যবধানে। হালান্ডের এই দুই গোলেও সহায়তা করেন ডি ব্রুইন।

 

333
উদযাপন হালান্ডকে ঘিরে।

৭২ মিনিটে আরো একটি গোল পেয়ে যায় ম্যানসিটি। তবে এবার আর হালান্ড নন, গোলউৎসবে যোগ দেন মাতেও কোভাচিচ। জন স্টন্সের পাসে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। হালান্ড তখনো মাঠে ছিলেন বলেই মনে হচ্ছিল, আরো গোল করতে পারেন তিনি। কিন্তু ৭৭ মিনিটে তাকে তুলে হুলিয়ান আলভারেসকে মাঠে নামান পেপ গার্দিওলা। তাতে আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি।