NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

স্টার্টআপে অবস্থান অপরিবর্তিত, বাংলাদেশ ৯৩তম


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৮ এএম

>
স্টার্টআপে অবস্থান অপরিবর্তিত, বাংলাদেশ ৯৩তম

স্টার্টআপ খাতে আগের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। গত বছরের মতো এবারও বিশ্বের ১০০টি দেশের মধ্যে ৯৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ায় অবস্থান চতুর্থ।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্লিঙ্কের ‘গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২২’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

স্টার্টআপে ১০০ দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার ভারত ১৯, পাকিস্তান ৭৬ ও শ্রীলঙ্কা ৯০তম অবস্থানে রয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরাইল, কানাডা, সুইডেন, জার্মানি ও সিঙ্গাপুর।

প্রতিবেদন অনুযায়ী, কঠিন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা স্টার্টআপে নিজেদের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। দুই ধাপ এগিয়ে দেশটির অবস্থান ৯০তম।

তালিকার এক হাজার শহরের মধ্যে ভারতের বেঙ্গালুরু আছে অষ্টম স্থানে। তালিকায় আঞ্চলিকভাবে ভারতের শহরগুলোই রাজত্ব করছে। ঢাকা ৬৩ ধাপ পিছিয়ে ৩২৬তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ায় শহর বিবেচনায় ঢাকার অবস্থান ১২তম। অন্যদিকে এবার এক হাজার শহরের তালিকা থেকে বাদ পড়েছে খুলনা ও চট্টগ্রাম।

বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে বলে স্টার্টআপ ব্লিঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, এর জন্য সরকারের প্রয়োজনীয় সমর্থন দরকার। ইন্টারনেট সেবায় স্থিতিশীলতাসহ অবকাঠামোগত উন্নতিকে অগ্রাধিকার দিতে হবে। সরকারের নীতিগত সহায়তা, কর্পোরেট ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপবান্ধব শিল্প-অ্যাকাডেমিক সহযোগিতা বাড়াতে হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ আগের বছরের তুলনায় স্টার্টআপে চারগুণ বেশি বিনিয়োগ পেয়েছে, যার বেশির ভাগই এসেছে দেশের বাইরে থেকে। স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য এটা বড় সুযোগ।