NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

ভিডিও: ক্র্যাশ-ল্যান্ডিংয়ের পর উল্টে গেল বিমান, অক্ষত ৩০ যাত্রী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৫১ এএম

>
ভিডিও: ক্র্যাশ-ল্যান্ডিংয়ের পর উল্টে গেল বিমান, অক্ষত ৩০ যাত্রী

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমান ক্র্যাস-ল্যান্ডিংয়ের পর উল্টে গেছে। এ সময় বিমানটিতে আগুন ধরে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ৩০ জনের বেশি যাত্রী এবং ক্রু। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোগাদিসু বিমানবন্দরের কাছ থেকে ধারণ করা এই ঘটনার একটি নাটকীয় ভিডিও ফুটেজে দেখা যায়, বিমান বিধ্বস্তের স্থান থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

পরে বিমানবন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা বিমানের আগুন নিভিয়ে ফেলেন এবং ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বিমানটিকে উল্টে থাকতে দেখা যায়।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বিধ্বস্ত বিমানটি জুব্বা এয়ারওয়েজের এবং এটি বাইদোয়া শহর থেকে রাজধানী মোগাদিসুতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছিল।

dhakapost
বিমানবন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা বিমানের আগুন নিভিয়ে ফেলেন 

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্র্যাস-ল্যান্ডিংয়ের পর উল্টে যাওয়া বিমানের সব আরোহী এবং ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে বিমানটির বিধ্বস্তের কারণ এখনও পরিষ্কার নয়।