NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

বাগদানের পর ব্রেকআপ, ১৮ বছর পর আবার তাকেই বিয়ে!


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৩:০৯ এএম

>
বাগদানের পর ব্রেকআপ, ১৮ বছর পর আবার তাকেই বিয়ে!

মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তার গান, অভিনয় আর শরীরী আবেদনের ভক্ত অগণিত। জনপ্রিয় এই তারকা আবারও বিয়ে করেছেন। ৫২ বছর বয়সে এসে তিনি প্রাক্তন এক প্রেমিকের গলায় মালা পরিয়েছেন।

সেই প্রেমিক আবার হলিউডের তারকা অভিনেতা বেন অ্যাফ্লেক। যিনি জেনিফারের চেয়ে বয়সে তিন বছরের ছোট। লাস ভেগাসে গত শনিবার (১৬ জুলাই) বিয়ে করেছেন এই তারকাদ্বয়।

এটি জেনিফারের চতুর্থ বিয়ে। এর আগে তিনি মার্ক অ্যান্থনি, ক্রিস জুড ও ওজানি নোয়াকে বিয়ে করেছিলেন। অন্যদিকে বেন অ্যাফ্লেকের দ্বিতীয় বিয়ে এটি। এর আগে তিনি অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন।  

জেনিফার ও অ্যাফ্লেকের সম্পর্কের গতিপথ একটু ব্যতিক্রম। ২০০১ সালের দিকে প্রেমে জড়িয়েছিলেন তারা। এরপরের বছর বাগদানও সারেন। ঘোষণা দেন, শিগগিরই বিয়ে করবেন। কিন্তু ২০০৪ সালের জানুয়ারিতে ভেঙে যায় সম্পর্ক। দু’জন আলাদা পথ বেছে নেন।

এরপর কেটে যায় দীর্ঘ ১৮ বছর। দু’জনই নিজেদের মতো নতুন সম্পর্কে যুক্ত হন, বিয়ে করেন এমনকি সন্তানের জনকও হন। তবে নিয়তির চাকা ঘুরেফিরে তাদেরকে এক করে ফেলল। গেল বছর আবারও তাদের সম্পর্কে জোড়া লাগে। এবার আর ভাঙন নয়, সোজা বিয়ে সেরে নিলেন তারা।

জেনিফারের বিয়ের সাজ প্রকাশ্যে আনেন তার ঘনিষ্ঠ বন্ধু, হেয়ারস্টাইলিস্ট ক্রিস অ্যাপলটাউন। তিনি ইনস্টাগ্রামে অভিনেত্রীর ব্রাইডাল লুক শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, একটি সাধারণ সাদা বিয়ের গাউনে ঘুরে বেড়াচ্ছেন জেনিফার। ভিডিওর ক্যাপশনে ক্রিস লিখেছেন, ‘বিয়ের আগে শেষ মুহূর্তের অনুভূতি।’

ভিডিওতে জেনিফারকে ক্রিস জিজ্ঞেস করেন, কেমন অনুভব করছেন? উত্তরে জেনিফার বলেন, ‘অদ্ভূত অনুভূতি।’

বিয়ের পোশাক নিয়ে জেনিফার জানান, বিয়েতে পরার জন্য এই পোশাকটি তিনি অনেকদিন ধরে যত্ন করে রেখেছেন। অবশেষে সেই শুভদিনটি এলো।

এদিকে বিয়ের পরই নিজের নামের পদবি পরিবর্তন করেছেন জেনিফার লোপেজ। এখন থেকে নিজেকে তিনি জেনিফার অ্যাফ্লেক বলেই অভিহিত করছেন।