NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ এএম

প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ছুটির তালিকা সংশোধন করে ১৬ দিন ছুটি বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে মাধ্যমিক স্তরের মতোই প্রাথমিকের বাৎসরিক ছুটি (শুক্র ও শনিবার ছাড়া) ৭৬ দিন হয়েছে। এর আগে ৬০ দিনের ছুটির তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষক অসন্তোষের মুখে ছুটির তালিকায় এই সংশোধন আনা হয়েছে।

 

 

আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবর রহমান ছুটি বাড়ার বিষয়টি নিশ্চিত করেন। গত ২৮ ডিসেম্বর ছুটির সংশোধিত তালিকায় স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশোধিত ছুটির তালিকায় দেখা যায়, পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসগুলোর ছুটি আট দিন বাড়ানো হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ছুটি বেড়েছে সাত দিন।

 
দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি বেড়েছে দুই দিন। শীতকালীন অবকাশ ও বিজয় দিবসে ছুটি বেড়েছে এক দিন। এসব খাতে ছুটি বেড়েছে ১৮ দিন। অন্যদিকে আষাঢ়ী পূর্ণিমা ও শুভ মহালয়া―এ দুই দিনের ছুটি বাতিল করা হয়েছে।
 

 

এর আগে মাধ্যমিকের মতোই ৭৬ দিনের ছুটি পাওয়ার দাবি জানিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান। একই দাবিতে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেন।