NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

নতুন গান নিয়ে ফিরলেন দিদার খান


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

নতুন গান নিয়ে ফিরলেন দিদার খান



নিজস্ব প্রতিবেদক

নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী দিদার খান। গানটির কথা ও সুর শিল্পীর নিজের। সংগীতায়োজন করেছেন আনিক সাহান। সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে দিদার খান এর ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিওতে অভিনয় করেছে দেব দিপ ও সাবরিনা ঐশী গানটির ভিডিও পরিচালনা করেছে পাবেল মাহমুদ জয়।


এ প্রসঙ্গে দিদার খান বলেন, এটি আমার ১৪তম মৌলিক গান। গানটি আমার অনেক পছন্দের। অনেক দিন পর ফোক গান করলাম, একটু ভিন্ন ভাবে লেখা ও সুর করার চেষ্টা করেছি, গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি গান ও ভিডিও সবার ভালো লাগবে’

২০১৫ সালে কণ্ঠশিল্পী দিদার খানের প্রথম মৌলিক গান ‘তুমি যেওনা দূরে’ প্রকাশ পায়। গানটি প্রকাশের পর ভালোই সাড়া পেয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালে প্রোটিউনের ব্যানারে প্রকাশিত হয় তার ‘এক জীবনে’ ও ‘রঙিন মন’ শিরোনামের দুটি গান। এরপর ‘প্রেমের সময় প্রেম’, ‘নেশা’, ‘তোমার হাসি’সহ আরও বেশকিছু গান প্রকাশ করেন এই তরুণ শিল্পী।