NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

বিএনপি এখন জঙ্গী বাহিনীর মতো হয়ে গেছে : হানিফ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১১ এএম

বিএনপি এখন জঙ্গী বাহিনীর মতো হয়ে গেছে : হানিফ

ঢাকা: ‘বিএনপি এখন আত্মগোপনে থেকে সন্ত্রাসী জঙ্গী বাহিনীর মতো হয়ে গেছে’ মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই। তারা এখন সন্ত্রাসী জঙ্গী বাহিনীর মতো হয়ে গেছে।

তিনি আরও বলেন, বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষ হত্যা করাই তাদের কাজ। তারেক রহমান এখন জঙ্গী দলের নেতা হিসেবে যা বলছে তা তার দলের নেতাকর্মীরা ভাবতে পারে। কিন্তু জনগণ ও সরকার এ নিয়ে কিছু ভাবে না। কোনো লাল চিঠি কিংবা সাদা চিঠি দিয়ে এই সরকারকে টলানো যাবে না।

রবিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের নিজ বাস ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ। 

 

এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, এখন বিএনপি মাগুরা স্টাইলের নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করছে, কিন্তু মাগুরা স্টাইলের নির্বাচনটা করেছিল ওই বিএনপিই। এর জন্য তারা এখনও জাতির কাছে ক্ষমা চায়নি। আওয়ামী লীগ অন্য কোনো স্টাইলে নির্বাচন করে না। সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহনমূলক নির্বাচন করবে।

হানিফ বলেন, ইতোমধ্যে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যদি কেউ মনে করেন ভোট বন্ধ করে কোনো প্রভু কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে তবে সেই স্বপ্ন দিবা স্বপ্ন হয়েই থাকবে। ২০১৪ সালেও বিএনপি নির্বাচন বানচাল করতে জ্বালাও পোড়াও করেছে। কোনো লাভ হয়নি।