NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১৩ এএম

জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক

ক্রিকেটে দুর্দশা কিছুতে কাটছে না জিম্বাবুয়ের।  হারতে হচ্ছে উগান্ডার কাছেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চুড়ান্ত পর্বের বাছাইয়ে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে আইসিসি র‌্যাংকিংয়ে অনেক পেছনে থাকা উগান্ডা। 
কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটাই ছিল উগান্ডার প্রথম আন্তজার্তিক ক্রিকেট ম্যাচ।

 
সেই লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় মাঠ ছাড়ল তারা। এই হারে আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটাই প্রবল ঝুঁকিতে পড়ল জিম্বাবুয়ের। 
তিন ম্যাচে এক জয়ে জিম্বাবুয়ে আছে পয়েন্ট তালিকায় চার নম্বরে। সমান ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট করে অর্জন করেছে নামিবিয়া ও কেনিয়া।
 
আর তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে উড়ান্ডা। এর আগে তারা হারিয়েছিল তানজানিয়াকে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সুযোগ পাবে ২০২৪ সালের টি-টোয়েন্ট বিশ্বকাপে। 
প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে।
 
অধিনায়ক সিকান্দার রাজা অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলার পরও তাই তাদের স্কোর আটকে যায় ১৩৬ রানে। ১৪ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে অল্প রানে আটকে রাখায় অগ্রনী ভূমিকা রাখেন দীনেশ নকরানি। জিম্বাবুয়ের ওই রান রিয়াজাত আলী শাহর ৪২ এবং আলপেশ রমজানির ৪০ রানের ইনিংস দুটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ৫ বল বাকী থাকতে ছাড়িয়ে যায় উগান্ডা। আইসিসি