NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

কমেছে পাসের হার, সাত বোর্ডের ফল যা জানা গেল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

কমেছে পাসের হার, সাত বোর্ডের ফল যা জানা গেল

ঢাকা: ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের শিক্ষা বোর্ডের ফলাফল নিয়ে দুপুর ২টার দিকে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা ও বোর্ড সূত্রে গড় পাসের হারের তথ্য জানা গেছে। 

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে।

পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার যা ছিল ৮৫ দশমিক ৯৫।

 

বোর্ড সূত্রে সাতটি বোর্ডের পাসের হার জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪, বরিশালে ৮০ দশমিক ৬৫, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১, কুমিল্লায় ৭৫ দশমিক ৩৪, রাজশাহীতে ৭৮ দশমিক ৪৬, ময়মনসিংহে ৭০ দশমিক ৪৪ এবং যশোরে ৬৯ দশমিক ৮৮।

 

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ছেলে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং মেয়ে ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন।