NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২২, ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ উচ্চ সুদ হার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের দিকে তাকানোর পরামর্শ ইউরোপের বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভ পর্নো সাইটে পরিচয়ের পর হত্যা, মার্কিন নাগরিকের আমৃত্যু কারাদণ্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন নেতৃত্ব সংকটের মুখে জাতিসংঘ, গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে অচলাবস্থা যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের ডেটাবেসে হ্যাকিংয়ের তদন্ত, আক্রান্ত কৃষি বিভাগ ‘আপনারা একা নন’: গণহত্যার রায়ের পর রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নিউইয়র্কে মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের বেশি কারাদণ্ড
Logo
logo

এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ এএম

এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৬ নভেম্বর। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৬ নভেম্বর ফল প্রকাশের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৩১ অক্টোবর তিনি জানিয়েছিলেন, ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই তিন দিনের মধ্য থেকে যেকোনো দিন ফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় শিক্ষা বোর্ডগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়। 

১৭ আগস্ট শুরু হয়েছিল এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা।