NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

উপকূলে আঘাত হেনে দুর্বল ‘মিধিলি’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৫ পিএম

উপকূলে আঘাত হেনে দুর্বল ‘মিধিলি’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দুর্বল হয়ে পটুয়াখালী ও আশপাশের এলাকায় গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি স্থলভাগের আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ আরো দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সতর্কসংকেত কমিয়ে কক্সবাজার এবং দেশের তিন সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বিকেলে সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টায় ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করে। তবে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।