NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১২ এএম

ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত বাংলাদেশ

ইউনেসকোর নির্বাহী বোর্ডে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত চার বছরের জন্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করেন। যার মধ্যে বাংলাদেশ ভোট পেয়েছে ১৪৪টি।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই জয়ের পর প্যারিসে অবস্থান করা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা ও সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।

 
এ সময় তিনি ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও অন্য সহকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেসকো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউনেসকো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।