NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

ইরানের প্রখ্যাত চলচ্চিত্রকার পানাহি গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

>
ইরানের প্রখ্যাত চলচ্চিত্রকার পানাহি গ্রেপ্তার

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি আবারও গ্রেপ্তার হয়েছেন। ফ্রান্সের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার তেহরান থেকে ‘গোল্ডেন বিয়ার’জয়ী পরিচালক পানাহিকে গ্রেপ্তার করা হয়েছে।

পানাহিকে এর আগেও ইরানের কট্টর ইসলামপন্থী সরকারের সমালোচক হিসেবে গ্রেপ্তার করা হয়। সরকারবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার জন্য ২০১০ সালে তিনি গ্রেপ্তার হন।

তার ছয় বছরের জেল হয়। সিনেমা তৈরি এবং চিত্রনাট্য লেখার পাশাপাশি দেশত্যাগের ওপরও তার নিষেধাজ্ঞা রয়েছে।

গত সপ্তাহে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে আইনজীবীর কাছে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয় বলে ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে।

গত মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধসে পড়ে ৪৩ জনের মৃত্যু হয়। এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। সেই বিক্ষোভকে সমর্থন করায় আহমেদ এবং রাসুলফকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের প্রতিবাদে সরব হন পানাহি। এরপর তাকেই গ্রেপ্তার করা হলো।

পানাহিকে বলা হয় ইরানের অন্যতম সেরা চলচ্চিত্রকার। ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো সিনেমা তৈরি করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন।