NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

বিশ্বকাপে ভরাডুবির পর উইকেট নিয়ে উপলব্ধি নাজমুলদের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১২ এএম

বিশ্বকাপে ভরাডুবির পর উইকেট নিয়ে উপলব্ধি নাজমুলদের

৯ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে বাংলাদেশ। আগামীকাল নেদারল্যান্ডস যদি ভারতের বিপক্ষে জিতে যায়, তাহলে আরো এক ধাপ অবনমন হবে সাকিব আল হাসানদের। সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা হারাবে বাংলাদেশ দল। ব্যর্থতায় ভরা এমন একটি বিশ্বকাপ থেকে দেশের ফেরার আগে উইকেট নিয়ে উপলব্ধি হয়েছে খেলোয়াড়দের।

 

 

আইসিসির ইভেন্টে সব সময়ই স্পোর্টিং উইকেটে খেলা হয়। এবার ভারতে বেশির ভাগ উইকেট ছিল ব্যাটারদের সহায়ক। এমন উইকেটে খেলার অভ্যাস খুব বেশি নেই বাংলাদেশ দলের। ঘরের মাঠে সাফল্যর নেশায় মিরপুরেই বেশি ম্যাচ খেলেন নাজমুল হোসেনরা।

 
কালো মাটির বোলারদের সহায়ক উইকেটে সফলতা মিললেও ব্যাটারদের আদর্শ প্রস্তুতি হয় না। সেটিই এবার ডুবিয়েছে।

 

বিশ্বকাপে নবম ম্যাচে এসে প্রথমবার দলীয় স্কোর ৩০০ ছাড়াতে পেরেছে বাংলাদেশ। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারে ৮ উইকেটের বড় ব্যবধানে।

 
এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল বলেন, ‘প্রস্তুতি অনুযায়ী ঠিক ছিল, আউটকাম আসেনি, রেজাল্ট আসেনি। কিন্তু এটাই আশা করব যে সামনে যখন আমরা সাদা বলের সংস্করণটা খেলব, সেটা ওয়ানডে বা টি-টোয়েন্টি হোক, উইকেট যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়।’ 

 

ভালো উইকেটে খেললে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও উন্নতি হবে জানিয়ে নাজমুল বললেন, ‘বোলাররাও আরো উন্নতি করতে পারবে, ভালো উইকেটে কিভাবে আমি ৩০০ মোকাবেলা করব। ভালো উইকেট মানেই এই না যে প্রতি ম্যাচে সাড়ে ৩০০ হবে। অনেক সময় ৩০০ মোকাবেলা করা লাগবে।

 
আমার মনে হয় ব্যাটিং-বোলিং দুটোই উন্নতি হবে।’