NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের চার দল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের চার দল

বিশ্বকাপ সেমিফাইনালের ৩ দন আগেই নিশ্চিত হয়ে ছিল। বাকি ছিল চতুর্থ দলের অপেক্ষা। একটি আসনের জন্য ত্রিমুখী লড়াইয়ে আফগানিস্তান গতকাল বিদায় নিয়েছে। আজ ইংল্যান্ডের বিপক্ষে অসম্ভব প্রায় সমীকরণ মেলাতে না পারায় বিদায় নিতে হলো পাকিস্তানকে।

 
শেষ দল হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড।

 

সেমিফাইনালের চার দল হলো; ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষ দল ভারত খেলবে চার নম্বরে থাকা কিউইদের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে দুই নম্বরে থাকা প্রোটিয়ারা ও তিন নম্বরে থাকা অজিরা।

 

 

আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল। ফাইনালে ওঠার দ্বিতীয় লড়াইটি হবে ১৬ নভেম্বর কলকাতায়। দুই সেমিফাইনালের জয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদে শিরোপার লড়াইয়ে নামবে।