NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

বাংলাদেশে অনির্বাচিত সরকার চায় না যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ পিএম

বাংলাদেশে অনির্বাচিত সরকার চায় না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অনির্বাচিত কোনো সরকার নয় বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানান।

ব্রিফিংয়ে বাংলাদেশি একজন সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে অনির্বাচিত সরকার চায়? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ ধরনের প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। বাংলাদেশে সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

 
আপনি শুনেছেন, যুক্তরাষ্ট্র কোনো দেশেই বিশেষ কোনো সরকার, রাজনৈতিক দল ও প্রার্থীকে সমর্থন করে না।’

 

বেদান্ত প্যাটেল আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। এটি বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা।

বাংলাদেশের বর্তমান সরকার সন্ত্রাসের বিরূদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে- উল্লেখ করে যুক্তরাষ্ট্র এ বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করে জানতে চান বলে জানান বাংলাদেশি ওই সাংবাদিক।

 
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি এ বিষয়টি বিশদভাবে বলবো। গত বছর আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি। অবশ্যই এটি এমন এক দেশ যার সঙ্গে আমরা বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তাসহ সম্ভাবনাময় খাতগুলো সম্পর্ক আরো জোরদার করতে চাই।’