NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিশ্বকাপের পর শুরু টি-টেন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৯ পিএম

বিশ্বকাপের পর শুরু টি-টেন

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেনের সপ্তম আসরের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করে টি-টেন কর্তৃপক্ষ। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই আসর। আসরের সবগুলো ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

 

 

সূচি অনুযায়ী, ওয়ানডে বিশ্বকাপের পর ২৮ নভেম্বর এবারের আসর মাঠ গড়াবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গেল আসরের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স ও রানার্সআপ নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। এরপর পর্যায়ক্রমে বাকি ম্যাচগুলো মাঠে গড়ানোর মধ্যে দিয়ে ৯ ডিসেম্বর পর্দা নামবে এই আসরের।

আসরে লিগপর্বের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হবে।

 
সেখান থেকে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল খেলবে পয়েন্ট তালিকার ৩ ও ৪ নম্বর দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া এলিমিনেটর ম্যাচের জয়ীর বিপক্ষে। সেখান থেকে জয়ী দল যাবে ফাইনালে।

 

এবারের আসরে ডেকান গ্ল্যাডিয়েটরস এবং নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ছাড়াও অংশগ্রহণ করবে নর্দান ওয়ারিয়র্স, মরিসভিল স্যাম্প আর্মি, দিল্লি বুলস, টিম আবুধাবি এবং চেন্নাই ব্রেভস।

 
১২ দিনব্যাপী এই টুর্নামেন্টে শিরোপার জন্য এই ৭ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। 

 

টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘গেল বছরের আবুধাবি টি-টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি।’