NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

ভুয়া প্রোফাইলের বিষয়ে সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৯ পিএম

ভুয়া প্রোফাইলের বিষয়ে সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস

ঢাকা: ভুয়া প্রোফাইল থেকে সতর্ক থাকার পরামর্শ দিল ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই সতর্ক করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, “সাইবার প্রতারকদের মুখোশ উন্মোচ; ঢাকার মার্কিন দূতাবাসের ভুয়া প্রোফাইল থেকে সাবধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকদের এসব প্রোফাইলের ব্যাপারে সতর্ক থাকুন! তাদের দেখে আসল মনে হতে পারে, কিন্তু তারা আর্কটিক মহাসাগরে সূর্যমুখী ফুলের চেয়েও বেশি নকল।

মার্কিন দূতাবাসের নকল কোনো প্রোফাইল নজরে পড়লে ফলোয়ারদের উদ্দেশে দূতাবাস বলছে, ভুয়া কোনো প্রোফাইল দেখলে কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না। কোনোরকম অর্থ প্রদানের আলাপেও যাবেন না। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে প্রোফাইলটি রিপোর্ট করুন।”