NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

দেশের সংবিধানকে কোনো বহির্দেশ থেকে আমদানি করা হয়নি : স্পিকার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

দেশের সংবিধানকে কোনো বহির্দেশ থেকে আমদানি করা হয়নি : স্পিকার

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদের এগিয়ে চলার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সংসদীয় গণতন্ত্র এগিয়েছে। সংসদীয় গণতন্ত্রের এই ধারাবাহিকতা রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ জন্য তাদের সংবিধানের প্রতি অনুগত থাকতে হবে।

 

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এল.ডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘পার্লামেন্ট জার্নাল’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-আল রশীদের সভাপতিত্বে ও সহসভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব নাজমুল হক, গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ, উপ-সচিব আজিজুর রহমান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাফিজা দৌলা প্রমুখ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘১৯৭৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত পার্লামেন্ট জার্নালের এই সংখ্যাটি একটি গঠনমূলক প্রকাশনা। বিষয়ভিত্তিক লেখা নিয়ে প্রকাশিত এই জার্নালে আইন প্রণয়ন পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে।

এই জার্নাল রিসার্চ এবং সংসদ বিষয়ক রেফারেন্সের একটি ভালো উৎস হতে পারে।’

 

গবেষণাভিত্তিক গ্রন্থ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি, মৌলিক অধিকার ও মানবাধিকার বিষয়ে প্রকাশনা বের করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সংবিধান একটি লিভিং ডকুমেন্ট। এ দেশের সংবিধানকে কোনো বহির্দেশ থেকে আমদানি করা হয়নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের কারাগার থেকে স্বদেশ প্রত্যাবর্তনের দিনই সংবিধান প্রণয়নে উদ্যোগী হয়েছিলেন।’

 

১৯৭২ সালের গণপরিষদে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ সবাইকে পড়ার অনুরোধ জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।