NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

দিল্লি আজ বেশি দূষিত, ঢাকার অবস্থান জেনে নিন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

দিল্লি আজ বেশি দূষিত, ঢাকার অবস্থান জেনে নিন

ঢাকা: শহরের বাতাসের মান বিবেচনায় আজ মঙ্গলবার বিপজ্জনক অবস্থায় আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সকাল ১১টা পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেস্ক (আইকিউআই)-এর র‌্যাংকিংয়ে ৪২২ স্কোর নিয়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষে আছে শহরটি।

সাধারণত তিন শর বেশি স্কোর হলে সেটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। আইকিউআইয়ের র‌্যাংকিংয়ে ‘অস্বাস্থ্যকর’ অবস্থানে আছে ঢাকা।

১৬৯ স্কোর নিয়ে ঢাকা আজ বিশ্বে পঞ্চম দূষিত শহর।

 

বাতাসে দূষণের মাত্রা ১৫১ থেকে ২০০ হলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে আইকিউআই। ঢাকার চেয়ে আজ বায়ুদূষণের মাত্রা বেশি ভারত ও পাকিস্তানের দুটি শহরে।

দূষণে বিপজ্জনক স্কোর (৩৩৬) নিয়ে র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থান পাকিস্তানের লাহোরের।

খুবই অস্বাস্থ্যকর অবস্থায় আছে ভারতের কলকাতা (২০৩) ও পাকিস্তানের করাচি (১৮৮)।

 

আইকিউআইয়ের র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১১০টি শহরের নাম থাকে। এর ৪৫টিতে বাতাসের মান আজ মাঝারি থেকে বিপজ্জনক অবস্থায় আছে। বাকি শহরগুলোতে বাতাসের মান স্বাস্থ্যকর।

এ দিক থেকে শীর্ষে আছে নরওয়ের রাজধানী অসলো। শহরটিতে বায়ুদূষণের স্কোর মাত্র দুই।