NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

মার্কিন সিনেটরদের বাংলাদেশের অগ্রগতির তথ্য জানালেন রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৯:৪৮ পিএম

মার্কিন সিনেটরদের বাংলাদেশের অগ্রগতির তথ্য জানালেন রাষ্ট্রদূত

ঢাকা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই মার্কিন সিনেটরের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার জন্য দূতাবাসের ‘আউটরিচ প্রগ্রামের’ অংশ হিসেবে রাষ্ট্রদূত তাদের সঙ্গে এ বৈঠক করেন।

রাষ্ট্রদূত ইমরান সিনেটর জেফ মার্কলে এবং সিনেটর বিল হ্যাগের্টির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে তাদের নিজ নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন। ওই দুই সিনেটর বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত মর্কিন সিনেট কমিটির সদস্য।

 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের অর্জিত ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে এই দুই মার্কিন সিনেটরকে অবহিত করেন। তিনি এই সময়ের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাসহ সকল সামাজিক সূচকে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কেও তাদের অবহিত করেন। 

দুই মার্কিন সিনেটর বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন।

তারা ১৪ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং তাদের জন্য অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। রাষ্ট্রদূত ইমরান রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। 

 

সিনেটর মার্কলে ওরেগন ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে স্টেট পার্টনারশিপ প্রগ্রামের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার অঙ্গরাজ্যের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি আশা করেন, ভবিষ্যৎ সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো সুসংহত হবে।

 

 

বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে জাপানে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত সিনেটর হ্যাগের্টি বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতার প্রতি আগ্রহ প্রকাশ করেন।