NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৮:১৬ এএম

রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি

আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাধী দল বিএনপি। 

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের মঞ্চ থেকে নামার সময় এই হরতালের ঘোষণা দেন।

বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

 

 

শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে। পরে দুপুর ১টায় কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়।

 
এই অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের বক্তব্য স্থগিত করা হয়। পৌনে ৩টার দিকে সংঘর্ষ বেড়ে গেলে এই বক্তব্য স্থগিত করে দেন বিএনপির নেতারা।